সন্তানের হাতে ফোন এখন প্রায় সব ঘরেই। পড়ার জন্য, যোগাযোগের জন্য, আবার গেম ও ভিডিওর জন্য। অভিভাবকের দুশ্চিন্তাও তাই বেড়েছে: কতক্ষণ যাচ্ছে, কী দেখছে, রাতে জেগে খেলছে কি না। বিদেশি অ্যাপগুলো বেশিরভাগ ইংরেজিতে, আমাদের বাস্তবতার সাথে মেলে না।
Aaglerakhi বানানো হয়েছে বাংলাদেশের অভিভাবকদের জন্য — পুরোটা বাংলায়, কম দামি ফোনেও দ্রুত, আর একটা মূল নীতি মেনে: সন্তান জানে কী দেখা হচ্ছে।
আমাদের নীতি
- স্বচ্ছতা: অ্যাপ লুকানো থাকে না। সন্তান জানে অভিভাবক কী দেখেন।
- ন্যূনতম তথ্য: সন্তানের শুধু নাম ও জন্মসাল। মেসেজ ও ছবি আমরা দেখি না। কলের তালিকা ও সাইটের নাম ডিফল্টে বন্ধ, শুধু অভিভাবকের অনুরোধ ও সম্মতিতে চালু হয়। লোকেশন ৩০ দিন, ব্যবহারের হিসাব ৯০ দিন পর মুছে যায়।
- আস্থা আগে: কঠোর নজরদারির বদলে কথা বলার সুযোগ: সন্তান “আরও সময় চাই” চাইতে পারে, অভিভাবক সিদ্ধান্ত নেন।
- শুধু সন্তানের জন্য: প্রাপ্তবয়স্কের ওপর নজরদারি আমরা সমর্থন করি না, করবও না।
- আপনার হাতে নিয়ন্ত্রণ: একটি বোতামে সন্তানের বা পুরো অ্যাকাউন্টের সব ডেটা মুছে ফেলা যায়।
আমরা এখনো শুরুর পথে এবং আপনার মতামত আমাদের কাছে মূল্যবান। কিছু ভালো না লাগলে বা নতুন কিছু চাইলে জানান। নীতিমালা পড়তে পারেন এখানে ও এখানে।