ফিচার
সন্তানের ফোনের জন্য যা যা দরকার
অভিভাবক ঠিক করেন, ফোন নিজে মানে। আর সন্তান সবসময় জানে কী দেখা হচ্ছে।
সময় ও নিয়ম
অভিভাবক ঠিক করেন, ফোন নিজে মানে, ইন্টারনেট না থাকলেও।
স্ক্রিন টাইম রিপোর্ট
সন্তান কোন অ্যাপে কতক্ষণ কাটিয়েছে। আজকের হিসাব ও গত সাত দিনের চার্ট, শীর্ষ অ্যাপসহ।
দৈনিক সীমা ও অ্যাপ-ভিত্তিক সীমা
মোট ফোন ব্যবহারের সীমা, আবার আলাদা করে প্রতিটি অ্যাপের সীমা। সময় শেষ হলে অ্যাপ নিজে বন্ধ হয়।
গেম লিমিট
Free Fire, PUBG-সহ সব গেম মিলিয়ে একটি দৈনিক সীমা। পড়াশোনার অ্যাপে প্রভাব পড়ে না।
ঘুম ও পড়ার শিডিউল
রাত ১০টা থেকে সকাল ৬টা ফোন বন্ধ, শুধু ফোন আর জরুরি কল চলে। দিন ও সময় আপনি ঠিক করেন।
পরীক্ষা ও টিউশন মোড
পরীক্ষা বা অনলাইন ক্লাসের সময়ে শুধু আপনার বেছে দেওয়া অ্যাপ (Zoom, Meet) খোলা, বাকি সব বন্ধ।
এখনই লক
এক বোতামে সন্তানের ফোন লক করুন, আবার খুলুন। ফোন প্রায় ১০ সেকেন্ডের মধ্যে কমান্ড নেয়।
নিরাপত্তা
সন্তান কোথায়, কী ঝুঁকিতে, আর আপনি কীভাবে জানবেন।
লোকেশন ও নিরাপদ স্থান
সন্তান কোথায় আছে ম্যাপে দেখুন। বাসা বা স্কুল সেভ করুন, পৌঁছালে বা বেরোলে সতর্কতা পাবেন। লোকেশন ৩০ দিন পর নিজে মুছে যায়।
নিরাপদ ব্রাউজিং
বিজ্ঞাপন ও প্রাপ্তবয়স্ক সাইট ফিল্টার চালু রাখুন। ওয়েবসাইটের ঠিকানা আমাদের সার্ভারে আসে না। ফিল্টার বন্ধ হলে আপনি জানবেন।
আনইনস্টল ও সেটিংস সুরক্ষা
PIN দিলে সন্তান PIN ছাড়া ফোনের সেটিংস বা অ্যাপ সরানোর পর্দা খুলতে পারে না।
সতর্কতা
সন্তান কোনো অনুমতি বন্ধ করলে, অ্যাপ সরানোর চেষ্টা করলে, ফোনের ঘড়ি বদলালে বা ফোন অনেকক্ষণ অফলাইন থাকলে আপনি জানতে পারেন।
পরিবার
এক অ্যাকাউন্টে সবাই, ওয়েব ও অ্যাপ দুটোতেই।
“আরও সময় চাই” অনুরোধ
সময় শেষ হলে সন্তান আপনার কাছে আরও সময় চাইতে পারে। আপনি এক ক্লিকে অনুমোদন দেন বা না করেন।
“বাচ্চাকে ফোন দিচ্ছি” মোড
নিজের ফোন ছোট বাচ্চাকে কিছুক্ষণের জন্য দিলে শুধু বাছা অ্যাপ খোলা থাকে। সময় শেষে আপনার PIN ছাড়া ফোন ফেরে না।
পুরো পরিবার
দ্বিতীয় অভিভাবককে আমন্ত্রণ জানান, একাধিক সন্তান যোগ করুন। এক অ্যাকাউন্টে সব।
রেফারেল পুরস্কার
বন্ধুকে আমন্ত্রণ জানান, দুজনেই ক্রেডিট পান। বন্ধু সাবস্ক্রিপশন নিলে আপনি তুলে নেওয়ার মতো টাকা পান।
যা আমরা কখনো করি না
- সন্তানের মেসেজ, ছবি পড়া বা কথা শোনা
- অ্যাপ লুকিয়ে রাখা। সন্তানের ফোনে সবসময় “Aaglerakhi চালু আছে” নোটিফিকেশন থাকে
- স্বামী-স্ত্রী বা অন্য কোনো প্রাপ্তবয়স্কের ওপর নজরদারি। এটা শুধু সন্তানের জন্য
- সন্তানের তথ্য বিজ্ঞাপনে ব্যবহার বা বিক্রি
আসছে
- অ্যাপ অনুযায়ী ইন্টারনেট (MB) খরচের রিপোর্ট
- অভিভাবকের অ্যাপে পুশ নোটিফিকেশন
- পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট
- iPhone-এ অভিভাবকের অ্যাপ
- Android TV-তে সময়সীমা